পাঠচক্র শেষে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ১৫টি উপন্যাসের মধ্যে দ্বিতীয় উপন্যাস ‘কপালকুণ্ডলা’। বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। সম্প্রতি প্রথম আলো ময়মনসিংহ আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম, ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের কাহিনি, চরিত্র, প্রেম, মানবিকতা ও জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়।
উপন্যাসটির বিভিন্ন দিক নিয়ে বন্ধুসভার সদস্যরা নিজেদের মতামত ও পাঠ-অনুভূতি তুলে ধরেন।বঙ্কিমচন্দ্রের লেখার বৈশিষ্ট্য ও ‘কপালকুণ্ডলা’র আবেদনকে স্মরণ করতে পাঠচক্রে আলোচিত হয় উপন্যাসের দুটি বহুল প্রচলিত পঙ্ক্তি—‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’এবং‘পথিক, তুমি পথ হারাইয়াছ?’কপালকুণ্ডলার এই প্রশ্ন শুধু নবকুমারের উদ্দেশে উচ্চারিত একটি সংলাপ নয়; বাংলা সাহিত্যের অন্যতম স্মরণীয় পঙ্ক্তি হিসেবেও এটি পাঠকের মনে দীর্ঘদিন ধরে স্থান করে নিয়েছে।পাঠচক্রে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ, সাংগঠনিক সম্পাদক আসিফ, অর্থ সম্পাদক অনিক চন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক আরিয়ান, ম্যাগাজিন সম্পাদক ফারহান তানভীর ও কার্যনির্বাহী সদস্য সাদমান ওয়াসিত।
সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।