লাশ
মা অন্তঃসত্ত্বা। মায়ের সঙ্গে নানির বাড়িতে যাওয়ার কথা সাত বছর বয়সী মেয়ের। মায়ের আগেই শিশুটি মাংসের একটি পোঁটলা হাতে বাড়ি থেকে বের হয়। মা তাঁর বাবার বাড়িতে গিয়ে দেখেন, মেয়ে পৌঁছায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। এর মধ্যে প্রসববেদনা বাড়ায় মাকে ভর্তি করা হয় হাসপাতালে। দুই দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি মা তাঁর সন্তানের মৃত্যুর খবর জানেন না।
তিনি জানেন, তাঁর মেয়ে এখনো নিখোঁজ আছে।নিহত শিশুটির মামাবোন এখনো ভাগনির মৃত্যুর খবর জানে না। তাঁকে জেলার একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের ঘটনা এটি। সাত বছর বয়সী শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। লাশ অর্ধগলিত হওয়ায় কোনো আলামত খুঁজে পাচ্ছে না পুলিশ।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজন কেউই শিশুর মৃত্যুর কারণ অনুমান করতে পারছেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।