নিজ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটছেন হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার। গত ১৬ সেপ্টেম্বর তোলা
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘটা করে জন্মদিন উদ্যাপন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আবদুল জব্বার। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। অফিস চলাকালে এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন নেট ব্যবহারকারীদের অনেকে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরের কর্মপরিবেশ ব্যাহত করে শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে কেক কাটছেন। এ সময় উপস্থিত শিক্ষকেরা ফুল ও উপহারের প্যাকেট হাতে তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষা কর্মকর্তা নিজের জন্মদিন নিয়ে একটি কবিতা পোস্ট করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।