advertisement
advertisement

আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের

ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। রোববার রাতে তোলা

advertisement

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গত রোববার সন্ধ্যায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।পুলিশ জানায়, অপরাধজনক নরহত্যার মামলা করা হয়েছে।

মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভ্যার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে ছড়িয়ে পড়ে।বিস্ফোরণে একাধিক সিলিন্ডার ঘটনাস্থল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজের বেশি দূরত্বে আবাসিক এলাকা, ভবনের ছাদে গিয়ে ছিটকে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর