সারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে আঞ্চলিক সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে এবার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে।এর আগেও কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সারের দাবিতে বিক্ষোভ, গুদাম ভেঙে সার লুট ও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করার মতো ঘটনা ঘটেছে।আজ প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে হাতিয়া ও রানীগঞ্জ ইউনিয়নের সঙ্গে জেলা শহরের সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সার বিতরণ শুরু হলে অবরোধ তুলে নেন কৃষকেরা।সার না পাওয়ার অভিযোগে উলিপুরের কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, পরে উদ্ধারস্থানীয় কৃষকেরা জানান, নতুন অনন্তপুর বাজারের ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে মঙ্গলবার সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকেরা সেখানে অপেক্ষা করছিলেন।
কিন্তু সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন সার বিতরণ শুরু না করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।