advertisement
advertisement

মায়ের সঙ্গে হেঁটে, ইজিবাইকে অনুষ্ঠানস্থলে প্রাচুর্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
মায়ের সঙ্গে হেঁটে, ইজিবাইকে অনুষ্ঠানস্থলে প্রাচুর্য

শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জেলা পাবলিক হল, নেত্রকোনা। ২২ সেপ্টেম্বর ২০২৬

advertisement

সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে অন্য রকম উচ্ছ্বাস। অনুষ্ঠানে অংশ নিতে ভোরেই প্রত্যন্ত এলাকা থেকে রওনা হয় অনেক শিক্ষার্থী। অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই বারহাট্টা উপজেলার কাশবন গ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে আসে প্রাচুর্য দেবনাথ।

ভোরে বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো যানবাহন না পেয়ে মায়ের সঙ্গে অনেকটা পথ হেঁটে ও ইজিবাইকে অনুষ্ঠানস্থলে আসে সে।সংবর্ধনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত কাশবন উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া প্রাচুর্য দেবনাথ। প্রাচুর্য বলল, ‘অনুষ্ঠানে আসার জন্য রাতে খুব কম ঘুম হয়েছে।

বারবার মুঠোফোনে সময় দেখছিলাম, কখন সকাল হবে।’অনুষ্ঠানে এসে একই ফ্রেমে বন্ধুরাপ্রাচুর্যের মতো কলমাকান্দার গুতুরারা থেকে মিম আক্তার, আটপাড়ার তপলিগাতি থেকে সাইমা ইসলাম, মদনের ঝাউলা থেকে দুর্জয় চন্দ্র সেন, পূর্বধলার বালুচড়া থেকে ফারজানা আক্তার ঐশী ও বারহাট্টার দত্তগ্রাম থেকে অপর্ণা রানী সরকারসহ প্রত্যন্ত এলাকার অনেক কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর