advertisement
advertisement

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে রাইটার্স বিল্ডিংয়ে ফিরে যাচ্ছে, শেষের পথে সংস্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে রাইটার্স বিল্ডিংয়ে ফিরে যাচ্ছে, শেষের পথে সংস্কার

ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং

advertisement

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ফিরে যাচ্ছে পূর্বতন মহাকরণ বা রাইটার্স বিল্ডিংয়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় দেশ স্বাধীন হওয়ার পর চলে আসছিল এই রাইটার্স বিল্ডিংয়ে। এটি মহাকরণ নামেও পরিচিত।২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মমতা হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এরপর ২০১৩ সালে তিনি রাজ্য সচিবালয় মহাকরণ বা রাইটার্স বিল্ডিং থেকে সরিয়ে নিয়ে যান হাওড়ায় কলকাতার হুগলি নদীর অন্য পাড়ে। সেখানেই তিনি রাজ্য সচিবালয় গড়েছিলেন নবান্ন নাম দিয়ে।২০২৬ সালের রাজ্য বিধানসভার নির্বাচনে পরাস্ত হন মমতা। ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সরকারে এসে ঘোষণা দেন, রাজ্য সচিবালয় ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে ফিরিয়ে নেওয়া হবে।

সেই লক্ষ্যে ঐতিহ্যবাহী এই বিল্ডিংয়ের সংস্কারকাজ দ্রুতগতিতে শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর