‘দ্য জেন্টলমেন ২’–এর দৃশ্য। আইএমডিবি
ব্রিটিশ অভিজাত পরিবার, রাজকীয় প্রাসাদ, দামি পোশাক, বাগানবাড়ি—সবকিছুর আড়ালে চলছে মাদকের ব্যবসা। সেই ব্যবসার মালিক হয়ে উঠছেন এক ডিউক। সঙ্গে অপরাধজগতের এক প্রভাবশালী নারী, ইতালীয় মাফিয়া, রাজনীতির অন্দরমহল আর ক্ষমতার জন্য রক্তাক্ত লড়াই। গাই রিচির ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুমে গল্পটা তাই শুধু অপরাধের নয়; বরং পুরোনো অভিজাত ক্ষমতা আর নতুন অপরাধসাম্রাজ্যের অদ্ভুত মেলবন্ধনের গল্প।
৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় ‘দ্য জেন্টলমেন’–এর দ্বিতীয় মৌসুম। বাংলাদেশের নেটফ্লিক্সের সর্বশেষ তালিকায় সিরিজটি আছে ২ নম্বরে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের তালিকাতেও সিরিজটির দাপট দেখা যাচ্ছে। নেটফ্লিক্সের বৈশ্বিক হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৩ সেপ্টেম্বর—এই এক সপ্তাহে দ্বিতীয় মৌসুমটি দেখেছেন প্রায় ১ কোটি দর্শক। একই সময়ে প্রথম মৌসুমও ফিরে এসেছে বৈশ্বিক তালিকার ৩ নম্বরে, পেয়েছে ৫৫ লাখ ভিউ।
অর্থাৎ নতুন মৌসুমের টানে পুরোনো মৌসুমও আবার দর্শকের নজরে এসেছে।দ্বিতীয় মৌসুমের অন্যতম বড় আকর্ষণ নতুন ভূগোল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।