চুয়েটের সদ্য বিদায়ী উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষকদের মানববন্ধন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে
শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষকেরাও। শিক্ষকদের এক মানববন্ধন কর্মসূচি থেকে উপাচার্যকে সরানোর যৌক্তিক ব্যাখ্যা দাবি করা হয়েছে।
এদিকে এক সংবাদ সম্মেলনে একই দাবি তুলেছেন শিক্ষার্থীরাও।আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এরপর ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এর মধ্যেই সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকেরা।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।