কালো ব্যাজ ধারণ করে মৌনমিছিল করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশে সোপর্দ করেছিলেন।
সেই ক্ষোভ থেকে তাঁর একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌনমিছিল করেন শিক্ষার্থীরা। কালো ব্যাজ ধারণ করে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল শুরু করেন।
আইন ও প্রকৌশল অনুষদ প্রদক্ষিণ করে মিছিলটি প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।