advertisement
advertisement

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা, জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের ভিডিও করবে না ৫ টেলিভিশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা, জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের ভিডিও করবে না ৫ টেলিভিশন

সিএনএনকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর সেখানে সিএনএনের বুথের দৃশ্য। ১৮ সেপ্টেম্বর ২০২৬

advertisement

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। এই তিন সংবাদমাধ্যমের অভিযোগ, হোয়াইট হাউসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার মধ্য দিয়ে ট্রাম্প মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন।এদিকে এই মামলা দায়ের হওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হতে যাচ্ছে এটি।

গতকাল সোমবার সকালে ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি করা হয়।ট্রাম্পের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার ভিডিও করার দায়িত্ব ছিল সিএনএনের ওপর। কিন্তু গতকাল সোমবার হোয়াইট হাউস সিএনএনকে ওই দল থেকে বের করে দেয়।

জবাবে ফক্স নিউজসহ পাঁচটি বড় চ্যানেল একজোট হয়ে এক চিঠিতে জানিয়ে দেয়, সিএনএনকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় কোনো চ্যানেলই ট্রাম্পের কোনো অনুষ্ঠানের ভিডিও করবে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এই তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর