advertisement
advertisement

‘ছোটবেলায় দেখতাম দাদু প্রথম আলো পড়তেন, সেই প্রথম আলোর সংবর্ধনায় আসলাম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
‘ছোটবেলায় দেখতাম দাদু প্রথম আলো পড়তেন, সেই প্রথম আলোর সংবর্ধনায় আসলাম’

নানাকে সঙ্গে নিয়ে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠানে আসে উলিপুরের কৃতী শিক্ষার্থী শামসুন্নাহার জামান। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম চত্ত্বরে

advertisement

শরতের সকালে কুড়িগ্রামে হালকা শীতের আমেজও টের পাওয়া যাচ্ছিল। শিশিরস্নাত সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়। কারও চোখে ভবিষ্যতের স্বপ্ন, কারও মুখে সাফল্যের উচ্ছ্বাস।আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামে শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা’।

সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ, সাংবাদিক আরিফুল হক ও সফি খান।উলিপুরের সাতদরগা থেকে নাতনি শামসুন্নাহার জামানকে নিয়ে অনুষ্ঠানে এসেছেন নানা মহুবর রহমান।

থেতরাই বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শামসুন্নাহার এবার উলিপুর সরকারি কলেজে ভর্তি হয়েছে।ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর