আলিফ আলাউদ্দিন একটি স্থিরচিত্র তাঁর ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেশকরের কোলে বসে আছেন
লতা মঙ্গেশকরের কোলে বসে থাকা এই শিশুটি কে? ছবিটি আজ মঙ্গলবার আবার প্রকাশ্যে আসার পর এমন প্রশ্ন উঠেছে অনেকের মনে। শিশুটি আর কেউ নন, বাংলাদেশি একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং যাঁর বাবাও এ দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক। ৯ বছর বয়সে কলকাতায় গিয়ে লতা মঙ্গেশকরের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। কীভাবে ঘটেছিল সেই সাক্ষাৎ, এত বছর পরও সেই স্মৃতি তাঁর কাছে কতটা ঝলমলে, তা–ই জানা গেল।উপমহাদেশের সংগীতে লতা মঙ্গেশকর এক বিস্ময়কর নাম।
তাঁর গান শোনাই যেখানে একধরনের তালিম, সেখানে তাঁর সান্নিধ্য পাওয়ার সুযোগ কতটা দুর্লভ, তা বলার অপেক্ষা রাখে না। অথচ মাত্র ৯ বছর বয়সেই কিংবদন্তি এই শিল্পীর কোলে বসার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন। নব্বইয়ের দশকের শুরুতে কলকাতার একটি অনুষ্ঠানে বাবা দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর সঙ্গে গিয়েছিলেন আলিফ। সেখানেই লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর সেই স্মরণীয় মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়।
আলিফ আলাউদ্দিন একটি স্থিরচিত্র তাঁর ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেশকরের কোলে বসে আছেনআজ মঙ্গলবার সেই পুরোনো স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন আলিফ আলাউদ্দীন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।