জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩০ আগস্ট ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮১ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। এইবারের বিষয়টি ছিল — ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।
উক্ত আয়োজন থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বর্তমান যুগের প্রযুক্তিনির্ভর পরিবেশে শিক্ষার্থীদের মনস্তত্ব এবং তাদের সার্বিক বিকাশে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে?এমন প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন ‘এটি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী একটি বিষয়। শিশুর মনস্তত্ত্ব বুঝতে হলে প্রথমেই জানতে হবে যে শিশু-কিশোরদের দৈহিক বিকাশের পাশাপাশি তাদের মানসিক ও আবেগীয় বিকাশও সমান্তরালভাবে ঘটে।
মৌলিকভাবে শিশু-কিশোররা সবসময়ই আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ, অত্যন্ত স্পর্শকাতর এবং অনুকরণপ্রিয়—এই গুণগুলো আগের দিনের শিশুদের মতো এখনো একই রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।