ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকার অদূরে আশুলিয়ায় একটি কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজন মারা গেছেন।সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে এই ঘটনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮।সিলিন্ডারের গায়ে লেখা ‘ডু নট ইউজ আফটার ২০২১’বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সকাল পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়েছিল। একই ঘটনায় দগ্ধ দুজন এখন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।নুর ইসলাম কাভার্ড ভ্যানটির চালক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোংলায়।
বাবার নাম আনিসুর রহমান।‘আমার মানিক বেঁচে আছে নাকি মরে গেছে জানি না’গত রোববার রাতে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।