ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে ভুবন পর্যন্ত নয় কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। সম্প্রতি সড়কের চটিপাড়া থেকে তোলা ছবি
সড়কটির ৯ কিলোমিটার অংশের নির্মাণকাজ তিন বছরেও শেষ করতে পারেননি ঠিকাদার।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি সড়কের দুরবস্থা নিয়ে স্থানীয় এক বাসিন্দার করা মাইকিংয়ের ভিডিও কিছুদিন আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি বলছিলেন, ‘গোকর্ণ ইউনিয়নের মানুষ এই নুরপুর থেকে হরিপুর পর্যন্ত যেতে পারে না। রাস্তাটার খুব বেহাল অবস্থা। বৃষ্টি হলে কাদা হয়ে যায়।
স্কুলের ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয়।’সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের দৃষ্টি আকর্ষণ করে গত ৯ আগস্ট মাইকিং করা ওই ব্যক্তির নাম সৈয়দ মৌলুদ। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে গতকাল সোমবার রাতে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেছে প্রথম আলো। তবে তিনি কিছু বলতে চাননি। পরে মুঠোফোনে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি বলেন, ‘যা বলার, আমার স্বামী ওই দিন মাইকিংয়ে বলেছেন।’সৈয়দ মৌলুদ যে সড়ক নিয়ে মাইকিং করেছেন, সেটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রাম পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।