advertisement
advertisement

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের শক্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের শক্তি

খুলনা বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

advertisement

তোমরা কি জানো, তোমাদের বাসার আশপাশে জমে থাকা সামান্য পানিতে কতগুলো এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে? সেই লার্ভাই একসময় পরিবারের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ।

কখনো কি ভেবে দেখেছ, ঘরের চারপাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত পাত্র, টব কিংবা নির্মাণসামগ্রীর মধ্যে জমে থাকা পানি কত বড় ঝুঁকি তৈরি করতে পারে?ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রথম পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন আলোচকেরা। ২০ সেপ্টেম্বর সকালে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।আলোচক হিসেবে ছিলেন চিকিৎসক বন্ধু সিয়াম ফিরদাউস।

তিনি শিক্ষার্থীদের সামনে ডেঙ্গুর কারণ, লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর