ছিনতাই
ঢাকার কেরানীগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তাঁর ফুফাতো ভাই রাজিব সরকার (২০)।
উভয়ের পায়ে গুলি লেগেছে।অন্তর সরকারের ভাষ্য, হযরতপুর বাজারে তাঁদের একটি জুয়েলারি দোকান আছে। সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তাঁর বাবা নিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাঁদের অটোরিকশার গতি রোধ করে।
রুহুল কুদ্দুছ, কেরানীগঞ্জ মডেল থানার ওসিঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।এরপর তারা গুলি ছুড়লে অন্তর ও রাজিব গুলিবিদ্ধ হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।