advertisement
advertisement

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

‘আবার হঠাৎ বৃষ্টি’তে রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার। ছবি: নির্মাতার সৌজন্যে

advertisement

১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হওয়া ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি দারুণ পছন্দ করেছিলেন দর্শক। মুক্তির ২৮ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ বানিয়েছেন পরিচালক কামরুজ্জামান। ছবিটি আগেই সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ।

বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’ ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি। প্রধান চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা।

‘আবার হঠাৎ বৃষ্টি’–তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।‘আবার হঠাৎ বৃষ্টি’তে রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর