advertisement
advertisement

সুতা–কাপড় আমদানিতে অনুমতি লাগবে না, আমদানি নীতি সংশোধন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
সুতা–কাপড় আমদানিতে অনুমতি লাগবে না, আমদানি নীতি সংশোধন

স্পিনিং মিল

advertisement

রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না। এতে কাঁচামাল আমদানির প্রক্রিয়া কিছুটা সহজ হবে এবং সময়ও কমতে পারে।এক মাস আগে জারি করা আমদানি নীতি আদেশে সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার শর্ত যুক্ত করা হয়েছিল।

ব্যবসায়ীদের আপত্তির পর সেই শর্ত তুলে নেওয়া হয়েছে। গত রোববার আমদানি নীতি আদেশ সংশোধন করে এ সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।পোশাকশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল হলো সুতা ও কাপড়। এসব কাঁচামাল আমদানিতে অতিরিক্ত অনুমতির প্রয়োজন হলে উৎপাদন ও রপ্তানির সময়সূচিতে প্রভাব পড়ার আশঙ্কা ছিল। নতুন সিদ্ধান্তে সেই প্রক্রিয়া সহজ হলো।আমদানি নীতি আদেশের আরেকটি ধারা সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়েছে, শিল্পপ্রতিষ্ঠানগুলো আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়াই শিল্প স্থাপনের প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি আমদানি করতে পারবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর