advertisement
advertisement

বন্ধুর স্মরণে পাখির ঘর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
বন্ধুর স্মরণে পাখির ঘর

সিলেট বন্ধুসভার বন্ধু পাখির অভয়ারণ্য তৈরি করছেন

advertisement

২০২১ সালের ফেব্রুয়ারির এক শুক্রবার। সিলেট বন্ধুসভার কক্ষে বসে সিদ্ধান্ত হলো ভালোবাসা দিবস উপলক্ষে পাখিদের জন্য কিছু করা হবে। কর্মসূচির নাম দেওয়া হলো ‘পাখির জন্য ভালোবাসা’। সিদ্ধান্ত অনুযায়ী আয়োজনও করা হলো। পরদিন প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয় বন্ধু দৃষ্টি বর্মণের ছবি। সে একটি গাছে পাখির বাসা বেঁধে দিচ্ছে।গত বছরের ১৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যায় বন্ধু দৃষ্টি।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই দিন তাঁকে স্মরণ করে আবারও ‘পাখির জন্য ভালোবাসা’ কর্মসূচি করেছে সিলেট বন্ধুসভা। এদিন বিকেলে সিলেটের আলুরতল ইকোপার্কের প্রায় ৪০টি গাছে পাখিদের জন্য বাসস্থান তৈরি করে দেন বন্ধুসভার সদস্যরা। পরে দৃষ্টির সঙ্গে তাঁদের বন্ধুত্ব, তাঁর নানা স্মৃতি ও বন্ধুসভার বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণের কথা স্মরণ করেন সবাই।২০১৯ সালে সিলেট বন্ধুসভার সঙ্গে যুক্ত হন দৃষ্টি।

এর পর থেকে বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর