চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
আকাশপথে চট্টগ্রামকে আঞ্চলিক সংযোগকেন্দ্র করার উদ্যোগ। প্রথম ধাপে বিনিয়োগ ৩০ কোটি ডলার।বছরে ৮০ লাখ থেকে ১ কোটি যাত্রী ও ১ লাখ টন পণ্য ব্যবস্থাপনার সক্ষমতা তৈরির লক্ষ্য।চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক বিমান চলাচল ও পণ্য পরিবহনের কেন্দ্রে রূপ দিতে নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটিতে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ১৬ সেপ্টেম্বর বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টরকে চিঠি দিয়ে প্রকল্পটিকে সংস্থাটির ‘ইন্টেগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) শীর্ষক উদ্যোগে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে ‘চট্টগ্রাম রিজিওনাল এয়ার হাব’ প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্পের খসড়া প্রস্তাবও পাঠানো হয়েছে।গত মে মাসে আইজিএনডি উদ্যোগের আওতায় বাংলাদেশে পাঁচ বছরে ৫ বিলিয়ন তথা ৫০০ কোটি মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনার কথা জানায় এডিবি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।