মোহাম্মদ নিয়ামত উল্ল্যা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব নেওয়ার প্রায় ২০ দিনের মাথায় প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ।নিয়ামত উল্ল্যা ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসি ল্যান্ড হিসেবে যোগ দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
তিনি ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।গতকাল রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।