advertisement
advertisement

১০ কোটি ৪ লাখ ভিউ! কোন জাদুতে মুগ্ধ করল সিরিজটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
১০ কোটি ৪ লাখ ভিউ! কোন জাদুতে মুগ্ধ করল সিরিজটি

‘হিজ অ্যান্ড হার্স’–এর দৃশ্য। আইএমডিবি

advertisement

একটি খুন, এক দম্পতি এবং দুজনের দুই রকম গল্প। কে সত্য বলছে, আর কে মিথ্যা? উত্তর খুঁজতে গিয়ে যত সামনে এগোনো যায়, ততই বদলে যায় চরিত্রগুলো সম্পর্কে ধারণা। নেটফ্লিক্সের রহস্য-থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’ এমনই এক গল্প নিয়ে শুরু হয়েছিল। মুক্তির কয়েক মাস পর দেখা গেল, দর্শকদের বড় একটি অংশকে শেষ পর্যন্ত পর্দায় আটকে রাখতে পেরেছে সিরিজটি।

নেটফ্লিক্সের ২০২৬ সালের প্রথম ছয় মাসের হিসাব অনুযায়ী, ‘হিজ অ্যান্ড হার্স’ হয়েছে বছরের প্রথমার্ধের সবচেয়ে বেশি দেখা সিরিজ। জানুয়ারি থেকে জুন—এই ৬ মাসে সিরিজটির ভিউ ১০ কোটি ৪ লাখ। একই সময়ে নেটফ্লিক্সের সব ধরনের কনটেন্ট মিলিয়ে মোট দেখা হয়েছে ৯৭ বিলিয়নের বেশি ঘণ্টা। ছয় পর্বের সিরিজটি মুক্তি পায় গত ৮ জানুয়ারি। অ্যালিস ফিনির ২০২০ সালের একই নামের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন উইলিয়াম ওল্ডরয়েড।

তিনি ‘লেডি ম্যাকবেথ’ ও ‘ইলিন’-এর মতো কাজের জন্য পরিচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর