মিরপুরে এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা
মেয়েদের ফাইনাল হয়ে গেছে গতকালই, কিন্তু আইচি-নাগোয়ার এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হচ্ছে আগামীকাল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবার ক্রিকেট হচ্ছে। এই গেমস সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার, তা দেখে নিতে পারেন একনজরে…কোথায় হচ্ছে, কারা খেলবে২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত খেলা হবে। ১০টি দল অংশ নেবে এতে।
আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলছে সরাসরি। এ বছরের জুনে এশিয়ান গেমস কোয়ালিফায়ার থেকে এসেছে বাকি চার দল হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। এ ছাড়া স্বাগতিক হিসেবে জায়গা পেয়েছে জাপানও, ২০২৩ সালে সর্বশেষ আসরেও বাছাইপর্ব পেরিয়েই খেলেছিল তারা।ফরম্যাট কেমনবাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।
এর আগে প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।