advertisement
advertisement

সৈয়দ মুজতবা আলীর ‘জলে ডাঙায়’ নিয়ে পাঠচক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
সৈয়দ মুজতবা আলীর ‘জলে ডাঙায়’ নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার হিরণ্ময় কথকতা সিরিজ পাঠচক্রের ৩৪তম পর্ব

advertisement

বিখ্যাত ঔপন্যাসিক, গল্পকার ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনি ‘জলে ডাঙায়’ নিয়ে পাঠের আসর করে চট্টগ্রাম বন্ধুসভা। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে অনুষ্ঠিত এই আসর হিরণ্ময় কথকতা সিরিজ পাঠচক্রের ৩৪তম পর্ব।পাঠ আলোচনায় উপদেষ্টা নাজিম উদ্দিন বলেন, ‘এ বই আলোচনা করার আগে জানতে হবে নামকরণ নিয়ে। যেহেতু বইটি ভ্রমণকাহিনি নিয়ে, এখানে জলে বলতে লেখক বুঝিয়েছেন নদী কিংবা সমুদ্রপথ এবং ডাঙায় বলতে বুঝিয়েছেন স্থলপথ।

বইটি ভ্রমণের মধ্য দিয়ে মানুষ ও পৃথিবীকে দেখার এক আনন্দময় অভিজ্ঞতা। মাদ্রাজ বন্দর থেকে জাহাজে যাত্রা শুরু করে লেখক সুয়েজ, পোর্ট সইদ, কায়রোসহ নানা স্থান ও সংস্কৃতির সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেন। জাহাজের সহযাত্রী, অপরিচিত মানুষদের আচরণ, বিচিত্র সংস্কৃতি এবং পথের ছোট ছোট ঘটনাকে মুজতবা আলী তাঁর স্বভাবসুলভ রসবোধ ও বৈঠকি ভাষায় উপস্থাপন করেছেন। ফলে পাঠকের কাছে ভ্রমণটিও হয়ে ওঠে জীবন্ত ও সহজাত।

বইটির সৌন্দর্য হলো এর সাবলীল ভাষাশৈলী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর