advertisement
advertisement

প্রতি মাসে ভিভো ফোনের ব্যবহারকারী ৫০ কোটির বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
প্রতি মাসে ভিভো ফোনের ব্যবহারকারী ৫০ কোটির বেশি

ভিভো সদর দপ্তরের মূল ফটক

advertisement

‘ভিভো’ শব্দের অর্থ উল্লাস। প্রাচীন এশিয়া ও আফ্রিকা অঞ্চলে যাঁরা যুদ্ধ জয় করতেন, তাঁরা ‘ভিভো ভিভো’ বলে উল্লাস করতেন। প্রযু্ক্তিবিশ্ব পুরোপুরি জয় না করলেও চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো যে প্রযুক্তিকে জয় করার ইচ্ছা রাখে, তা বোঝা গেল চীনের ডুংগুয়ানে তাদের সদর দপ্তর দেখে।গতকাল বুধবার দুপুরের খানিকটা আগে ভিভোর সদর দপ্তরে পৌঁছে প্রথমেই চীনের ঐতিহ্যবাহী ঢঙের বিশাল ফটক চোখে পড়ল। অনেকগুলো বড় দালান, কিন্তু বাহুল্য নেই।

বরং প্রকৃতিকে পুরোটাই প্রাধান্য দেওয়া হয়েছে। আছে কৃত্রিম হ্রদ, হ৶দের ওপরে সেতু, জলে ভাসছে লাল–নীল শাপলা, পদ্ম—যেন প্রকৃতিকে ধারণ করা হয়েছে প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে মিলিয়ে।১৫ বছরে ভিভোর বর্ণিল যাত্রাবিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সেখানে এক প্রশ্নের জবাবে ভিভো দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ এশিয়া মহাব্যবস্থাপক গেব গাও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের বাজারে মধ্যম দামের স্মার্টফোন বেশি চলে।

আবার বাংলাদেশের বাজারে আইফোন বেশ বিক্রি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর