advertisement
advertisement

ডিম্বাণু সংরক্ষণের সুযোগ আছে দেশেও, তবে যে কেউ কি চাইলেই তা করতে পারেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
ডিম্বাণু সংরক্ষণের সুযোগ আছে দেশেও, তবে যে কেউ কি চাইলেই তা করতে পারেন

একটা নির্দিষ্ট বয়সের পর নারীর ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। তাই মা হওয়ার সম্ভাবনাও কমে

advertisement

একটা নির্দিষ্ট বয়সের পর নারীর ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। তাই মা হওয়ার সম্ভাবনাও কমে। তবে ডিম্বাণু সংরক্ষণের আধুনিক প্রযুক্তি আছে বাংলাদেশেও। চাইলেই কি যে কেউ এ প্রযুক্তির সহায়তা নিতে পারেন? স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডা. ফারজানা রশীদ–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমনানা কারণে সন্তানধারণের পরিকল্পনা করতে একটু সময় নেন কেউ কেউ।

তবে বয়স বাড়লে গর্ভধারণের সম্ভাবনাও কমতে পারে নানা কারণে।

এ ছাড়া বেশি বয়সে গর্ভধারণ করলে মা ও গর্ভের সন্তানের কিছু শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ে।কতটা দেরি হলে তা ‘দেরি’ ৩০ বছর বয়সে মা হওয়ার সম্ভাবনা কমতে থাকে।মধ্য ত্রিশে পৌঁছানোর পর এ সম্ভাবনা কমতে থাকে আরও দ্রুত।৪৫ বছর বয়স হতে হতে স্বাভাবিক উপায়ে মা হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।এ ছাড়া বয়স বেড়ে গেলে ডিম্বাশয়ে বাকি থাকা ডিম্বাণুগুলোয় ‘ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি’র ঝুঁকি বাড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর