advertisement
advertisement

দেশেই হচ্ছে রোবোটিক সার্জারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
দেশেই হচ্ছে রোবোটিক সার্জারি

ডা. হাসিনা সাদিয়া খান, ডা. রফিকুস সালেহীন ও ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ

advertisement

শিশুটির বয়স ১১ বছর। দীর্ঘদিন ধরে সে মায়াস্থেনিয়া গ্র্যাভিসে (একধরনের স্নায়ুরোগ) ভুগছিল। উচ্চমাত্রার ওষুধ নিতে হতো। রোগ সারাতে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। প্রচলিত পদ্ধতিতে বুকের হাড় কেটে এই অস্ত্রোপচার করতে হয়। শিশুটি ভয়ে অস্ত্রোপচার করাতে চাইছিল না। তার পরিবারও বুক কেটে অস্ত্রোপচারে রাজি হচ্ছিল না। এভাবেই কেটে যায় প্রায় ছয় মাস। এর মধ্যে গত ৩১ আগস্ট রাজধানীর ইউনাইটেড হেলথকেয়ারে একটি রোবোটিক সার্জারি হয়।

হাসপাতালটির এন্ডো-ল্যাপারোস্কপিক অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের ভিজিটিং কনসালট্যান্ট এবং অ্যাডভান্সড এন্ডো–ল্যাপারোস্কপিক সেন্টারের পরিচালক অধ্যাপক রফিকুস সালেহীন অস্ত্রোপচারের মাধ্যমে একজন পুরুষ রোগীর পিত্তথলি অপসারণ করেন।

একই দিনে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক সামছাদ জাহান রোবটের সহায়তায় এক নারী রোগীর জরায়ু অপসারণ করেন।সেই শিশুও একই হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক মোফাসসেল উদ্দীন আহমেদের তত্ত্বাবধানে ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর