চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ বেলা ১১টার দিকে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ বুধবার সরকারি ছুটির দিন হলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলছে গণস্বাক্ষর কর্মসূচি।বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবির সঙ্গে সংহতি জানিয়ে স্বাক্ষর করেন।সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝোলানো। ফটকের সামনে শহীদ মিনার এলাকায় বেশ কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছেন। একই সময়ে গণস্বাক্ষর সংগ্রহ করছেন কয়েকজন।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে প্রধান ফটক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।