advertisement
advertisement

জার্মানিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
জার্মানিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

পশ্চিম জার্মানির স্পাংডালেমে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২২ সেপ্টেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম জার্মানির স্পাংডাহলেমে অবস্থিত মার্কিন বিমানঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমান গতকাল মঙ্গলবার বিধ্বস্ত হয়েছে। তবে সেটিতে থাকা একজন পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, ‘চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্পাংডালেম বিমানঘাঁটিতে ফিরছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ওই চারটির একটি ছিল। বাকি তিনটি বিমান রামস্টাইন বিমানঘাঁটিতে চলে যায় এবং নিরাপদে অবতরণ করে।’

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর