advertisement
advertisement

বইয়ের পাতায় ফিরে দেখা ক্যাম্পাসজীবনের স্মৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
বইয়ের পাতায় ফিরে দেখা ক্যাম্পাসজীবনের স্মৃতি

গোবিপ্রবি বন্ধুসভার মতবিনিময় সভা

advertisement

ক্যাম্পাসের পথ, পরিচিত মুখ আর পুরোনো স্মৃতির টান—সবকিছু মিলিয়ে অন্য রকম এক বিকেল কাটল গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের। সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি সেলিম রেজা ক্যাম্পাসে এলে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বসে জমে ওঠে প্রাণবন্ত মতবিনিময়।শুরু হয় পরিচয়পর্ব দিয়ে। একে একে সবাই নিজেদের পরিচয় দেন। নতুনদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সেলিম রেজা ফিরে যান তাঁর বন্ধুসভার দিনগুলোর স্মৃতিতে।

আড্ডায় উঠে আসে ক্যাম্পাসের নানা গল্প। পুরোনো দিনের ক্যাম্পাস, পরিচিত জায়গা, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী—কোনো কিছুই বাদ যায়নি। নিজের বিভাগের স্মৃতি, শিক্ষকদের কথা ও ক্যাম্পাসজীবনের নানা অভিজ্ঞতা তিনি সবার সঙ্গে ভাগ করে নেন।তবে এই আড্ডা শুধু অতীতের স্মৃতিচারণায় সীমাবদ্ধ ছিল না।

বর্তমান সময়ে গোবিপ্রবি বন্ধুসভা কীভাবে কাজ করছে, কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমান অবস্থান কেমন—এসব বিষয়েও জানতে আগ্রহ প্রকাশ করেন সেলিম রেজা।বর্তমান সাধারণ সম্পাদক শেখ আল-আমিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম, পাঠচক্র, সামাজিক উদ্যোগ, সাংগঠনিক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর