ফেদেরিকো হিগুয়েইন। যখন ইন্টার মায়ামির রিজার্ভ দলের কোচ ছিলেন
মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে। এক নারী রেফারির সঙ্গে হাত মেলানোর সময় ফেদেরিকো তাঁকে বলেছেন, ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।’ পাশাপাশি হাত মেলানোর সময় সেই নারী রেফারির হাত ছাড়তেও রাজি হননি ফেদেরিকো। গতকাল এ খবর জানিয়েছে কলম্বাস ক্রু।কলম্বাস ক্রুর রিজার্ভ দলের নাম ‘কলম্বাস ক্রু ২’।
যুক্তরাষ্ট্রের ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা ‘এমএলএস নেক্সট প্রো’তে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। কলম্বাস ক্রুর মূল দলে আট মৌসুম খেলা ফেদেরিকো তাদের রিজার্ভ দলের কোচের দায়িত্ব নেন গত বছর। সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের অন্য পরিচয়ও আছে। তাঁর বাবা হোর্হে হিগুয়েইনও সাবেক ফুটবলার। আর ছোট ভাই গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার।
২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন ফেদেরিকোর বিখ্যাত এই ভাই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।