advertisement
advertisement

‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস’ অ্যাওয়ার্ড বিজয়ী সাকিব হোসেন ও চূড়ান্ত পর্বে রায়হান সরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস’ অ্যাওয়ার্ড বিজয়ী সাকিব হোসেন ও চূড়ান্ত পর্বে রায়হান সরকার

advertisement

‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস ২০২৬’ অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন চট্টগ্রামের লোহাপাড়ার বড়হাতিয়ার প্রবাসী বাংলাদেশি সাকিব হোসেন ও চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোপালপুর গ্রামের প্রবাসী বাংলাদেশি রায়হান সরকার। ১৯ সেপ্টেম্বর হোটেল শাংরি-লা সিঙ্গাপুর-এ ‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস’ অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়।

অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আইনমন্ত্রী এডউইন টং। ১৩তম ‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস’ অ্যাওয়ার্ডে কম্প্যাশনেট ফরেনার বিভাগে সাকিব হোসেন বিজয়ী হয়েছেন এবং চূড়ান্ত পর্বে রায়হান সরকার মনোনীত হয়েছেন। সাকিব হোসেন সিঙ্গাপুরে কর্মজীবনের পাশাপাশি অভিবাসী কর্মীদের বৃহত্তর সম্প্রদায়ের জন্য বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।

তিনি অভিবাসী কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতা, মাদকদ্রব্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অভিবাসী কর্মীদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ উন্নতির দিকে কীভাবে ধাবিত হওয়া যায়, সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর