চাহিদার তুলনায় বাজারে ইলিশ কম। দামও চড়া। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে এখন মাছ ধরার ব্যস্ততা চোখে পড়ার মতো। ইলিশের মৌসুমে ছোট-বড় নৌযান একের পর এক সাগরের দিকে ছুটে যায়। সাত-আট বছর আগেও যেখানে আট শর মতো নৌযান মাছ ধরতে যেত, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় হাজারে।গবেষকেরা বলছেন, সাগরে মাছ ধরার সক্ষমতা যত দ্রুত বেড়েছে, মাছ আহরণ ততটা বাড়েনি। অতিরিক্ত আহরণ ইলিশ কমে যাওয়ার একটি সম্ভাব্য কারণ।
তবে সূক্ষ্ম ফাঁসের নিষিদ্ধ জাল, নদীতে চর পড়া, দূষণ, পানিপ্রবাহের পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও খতিয়ে দেখতে হবে।একসময় মহিপুরে বিদ্যুৎই ছিল না। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, তিন দশক আগে বিদ্যুৎ আসার পর একে একে গড়ে ওঠে বরফকল। মাছ সংরক্ষণ ও পরিবহনের সুযোগ বাড়ে। বাড়তে থাকে মাছের ব্যবসা। সেই সঙ্গে বাড়তে থাকে নৌযান ও জেলের সংখ্যা।
সরকারি হিসাবে, এক দশকে সামুদ্রিক মাছ ধরার যান্ত্রিক ছোট নৌযান বেড়েছে ৫১ শতাংশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।