যাদবপুরসহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আরএসএস ও এবিভিপির তাণ্ডবের প্রতিবাদ এবং বাঁকুড়ার এক তরুণের ওপর হামলা ও তাঁর বাবার খুনের বিচারের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কলকাতায় মিছিল
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকারকে নিয়ে তৈরি হয়েছিল লাগামছেঁড়া প্রত্যাশা। কিন্তু মাত্র কয়েক মাসের ঘটনাপঞ্জি এবং শাসক দলের নেতা–নেত্রীদের কিছু পদক্ষেপ ও পরস্পরবিরোধী মন্তব্যের জেরে সেই ভাবমূর্তি কিছুটা ধাক্কা খেয়েছে। লিখেছেন শুভজিৎ বাগচী।সম্প্রতি কলকাতার এক অভিজাত ক্লাবে শহরের এক বিশিষ্ট শিল্পপতির সঙ্গে নিভৃত আলাপচারিতা হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পপতির স্বগতোক্তি, ‘বিজেপি এ কী করছে!
এমন পরিস্থিতির জন্যই কি আমরা পরিবর্তন চেয়েছিলাম?’ বস্তুত তাঁর এ হতাশার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় আঘাত হানার পক্ষে যথেষ্ট।টানা ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের শাসনের পালা শেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এরই মধ্যে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে গেরুয়া প্রশাসন।
একদিকে প্রশাসনিক নীতি নির্ধারণ এবং অন্যদিকে দলীয় নেতাদের নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে রাজ্য-রাজনীতি প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।