advertisement
advertisement

নবীজির ব্যবহৃত টুপি যেমন ছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
নবীজির ব্যবহৃত টুপি যেমন ছিল

advertisement

নবীজির জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে শুরু করে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা বিষয়েও তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিল বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি তিন ধরনের টুপি ছিল, সাদা নকশাদার টুপি, ইয়েমানি কাপড়ের তৈরি টুপি এবং কানযুক্ত টুপি, যা তিনি সফরের সময় পরতেন।

(আবদুল্লাহ আসফাহানি, আখলাকুন-নবী ওয়া আদাবুহু, ১১৮ পৃষ্ঠা, দারুল হাদিস, কায়রো, ২০০৭)আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল সাদা রঙের এমন একটি টুপি পরতেন, যা তাঁর মাথার সঙ্গে লেগে থাকত।’ (সুয়ুতি, জামে ছগির, হাদিস: ৭১৪৯)হাদিসগুলো থেকে বোঝা যায়, নবীজির টুপিতে বৈচিত্র্য ছিল, তাই একটি নির্দিষ্ট রং বা ধরনকে অপরিহার্য মনে করার সুযোগ নেই।

তবে নবীজির সাদা পোশাক পছন্দের বিষয়টি পৃথক হাদিসে এসেছে, যা সাদা রঙের পোশাক উত্তম হওয়ার প্রমাণ।টুপির পাশাপাশি পাগড়ি পরার বিষয়টিও হাদিসে সুস্পষ্টভাবে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর