মো. রায়হান
পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ মো. রায়হানকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিতই পোস্ট দিচ্ছেন তিনি। সর্বশেষ গতকাল সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে সতর্ক করেছেন তিনি।
তাঁর দাবি, তাঁকে ফাঁসাতে প্রতিপক্ষের একটি পক্ষ রাতে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করছে।রায়হান তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার অ্যান্টি (প্রতিপক্ষ) গ্রুপগুলো আমাকে ফাঁসানোর জন্য অনেক রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে।
তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, যারা রাতে ডিউটি করে তাদের মধ্যে থেকে দুজন পুলিশ নাকি মারতে হবে—হয় নাতোয়ান বাগিচা, না হয় পূর্ব রাউজান।’ এ পরিকল্পনার সঙ্গে ‘আজিজ আর ডাকাত গ্রুপ’ জড়িত বলেও তিনি দাবি করেন।‘সন্ত্রাসী’ রায়হানের ফেসবুকে হুমকি, লিখলেন, ‘ওয়েট অ্যান্ড সি’তবে রায়হানের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।