ব্যস্ততা থেকে একটু বিরতি, চারপাশে শুধু সবুজ আর খোলা হাওয়া। সিলেটের চা-বাগানের পথে এমনই এক নির্ভার দিনের গল্প শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। রইল বিস্তারিত ...জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ঘুরতে ভালোবাসেন। কাজের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই কখনো পাহাড়, কখনো সমুদ্র—ছুটে যান প্রকৃতির কাছে। এবার তাঁর গন্তব্য ছিল সিলেটের সবুজ।সেখানকার ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোয় নেই শুটিংয়ের ব্যস্ততা, বরং আছে খোলা হাওয়া, সবুজের সমারোহ আর ধীরে কাটানো একটি নির্ভার দিনের গল্প।গরমের ভ্রমণে সাদিয়ার পরনে ছিল ফুলস্লিভ ফুলেল থ্রি-পিস। সাদা জমিনের কামিজ জুড়ে ফুটে আছে গোলাপি গোলাপ ও সবুজ পাতার নকশা। ওড়নাতেও রয়েছে গোলাপি ফুলের ছাপ। চারপাশের সবুজ প্রকৃতির সঙ্গে পোশাকের এই রঙের মেলবন্ধনই যেন পুরো সাজটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য।
সবুজের মধ্যে এই চোখে আরাম দেওয়া পোশাকে সাদিয়াকেআরও স্নিগ্ধ দেখাচ্ছিলো।সাজেও ছিল ন্যাচারাল ছোঁয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।