অস্ট্রেলিয়া ম্যাচকে সামনে রেখে অনুশীলনে রাফিনিয়ারা
লক্ষ্য, বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে দল পুনর্গঠন। সেই পথে ব্রাজিলের প্রথম মঞ্চ অস্ট্রেলিয়া; যেখানে দুবার মুখোমুখি হবে ২০২৬ বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় নেওয়া দুই দল। দুই ম্যাচের এই প্রীতি সিরিজের প্রথম লড়াই আজ। বাংলাদেশ সময় বিকেল চারটায় টাউন্সভিলে সকারুদের মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর আগামী মঙ্গলবার ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।গত জুলাইয়ে বিশ্বকাপ অভিযান শেষের পর এটিই দুই দলের প্রথম মাঠে নামা।
বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়ে হতাশ করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের।বিশ্বকাপের এমন পারফরম্যান্সের পর বড় পরিবর্তনের পথে হেঁটেছেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
অস্ট্রেলিয়া সফর ও আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ দলে থাকা বেশির ভাগ ফুটবলারই, জায়গা ধরে রাখতে পেরেছেন মাত্র নয়জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।