খালের পাশের কৃষিজমি থেকে মাটি নিয়ে বাঁধ সংস্কারের কাজ করা হচ্ছে। সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মাঝাপাড়া এলাকায়
প্রকল্প এলাকার বাইরে থেকে মাটি এনে বাঁধ সংস্কার করার কথা। এ জন্য বরাদ্দও রাখা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা। কিন্তু অন্য এলাকা থেকে না এনে খালের দুই পাড়ের আবাদি জমি কেটে বাঁধ সংস্কারের কাজ করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি।দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘টিওয়ানএসএইটডি’ সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে এমন অনিয়মের অভিযোগ উঠেছে।
খোদ পাউবো সরেজমিনে এই অনিয়মের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে ঠিকাদারকে দুই দফায় চিঠিও দিয়েছে। তবে ঠিকাদার বলছেন, তিনি কোনো চিঠি পাননি। অনিয়মের বিষয়েও কিছু জানেন না।পাউবোর পার্বতীপুর পানি উন্নয়ন উপবিভাগ সূত্র জানায়, ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১২ দশমিক ২০০ কিলোমিটার দীর্ঘ খালটির দুই পাড় পুনর্বাসন ও শক্তিশালী করা হচ্ছে।
এর মধ্যে ৪৪০ মিটার আরসিসি ঢালাই, ১০ কিলোমিটার সিসি লাইনিং এবং অবশিষ্টাংশ শুধু মাটি দিয়ে শক্তিশালী করা হবে।খালের পাশ থেকে মাটি নিয়ে বাঁধ সংস্কারের জন্য গাছ-গাছালি সরিয়ে নেওয়া হচ্ছেকাজটির ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৫ লাখ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।