advertisement
advertisement

এমআইটি হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী দুই বাংলাদেশি শিক্ষার্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
এমআইটি হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী দুই বাংলাদেশি শিক্ষার্থী

হ্যাকএমআইটির স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী অপর দলের সদস্যদের সঙ্গে আশরাফুল ইসলাম ও মো. তানভীর ইবনে আলম (ডানে)

advertisement

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হ্যাকএমআইটি ২০২৬ হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও মো. তানভীর ইবনে আলম।

স্পেসএক্সএআই চ্যালেঞ্জে তাঁদের তৈরি মহাকাশ নিরাপত্তাবিষয়ক প্রকল্প ‘স্কুটারিস’ সেরা দুটি প্রকল্পের একটি নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে স্পেসএক্সের প্রকৌশলীদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তাঁরা।১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হ্যাকএমআইটিতে ৩৬টি দেশের ১ হাজার ১০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

স্পেসএক্সের দেওয়া চ্যালেঞ্জ জয় করে বিজয়ী হন দুই বাংলাদেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর