গ্রাহক সুরক্ষার কথা বলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও বাড়াতে চায় সরকার। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ চলছে আইন সংশোধনের। এমআরএ ইতিমধ্যে একটি খসড়াও দাঁড় করিয়েছে। বিদ্যমান আইনটি দুই দশক আগের।আইন সংশোধনের খসড়ায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পুরো পরিচালনা পর্ষদ বাতিল করে ছয় মাসের জন্য প্রশাসক নিয়োগের ক্ষমতা চাওয়া হয়েছে।
প্রয়োজনে প্রশাসকের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যাবে।এ নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ খসড়া পাঠানোর জন্য এমআরএকে বলা হয়েছে।বর্তমানে কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পুরো পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক বসানোর একক ক্ষমতা এমআরএর নেই। নতুন আইনে সেই ক্ষমতা চায় সংস্থাটি।
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও পুনর্নিয়োগেও এমআরএকে অনাপত্তি জানানোর ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।বিষয়টি নিয়ে ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত কোনো মন্তব্য করতে চান না বলে জানান।ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রথম আলোকে বলেন, ‘এমআরএর সঙ্গে আমরা কাজ করছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।