advertisement
advertisement

‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ণ
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না

বিশাল আকারের হাঁড়িতে রান্না হচ্ছে ‘বেকড বিনস’

advertisement

সকালের নাশতায় টোস্টের সঙ্গে এক বাটি গরম গরম ‘বেকড বিনস’ বা সেদ্ধ শিম অনেকেরই প্রিয়। বিশেষ করে ইউরোপ ও আশপাশের দেশগুলোতে। সেই প্রিয় খাবারই যদি রান্না করা হয় দানবীয় এক হাঁড়িতে, তবে তা শুধু পেটই ভরায় না, গড়া যায় নতুন বিশ্ব রেকর্ডও।ঠিক এমন একটি ঘটনা ঘটিয়ে তুরস্কের কেলকিট শহর বিশ্ব রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে।

সেখানে দৈত্যাকার একটি হাঁড়িতে একবারে রান্না হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালন বেকড বিনস, যা প্রায় ১৫ হাজার ক্যানের সমপরিমাণ।রেকর্ড গড়া এ ঘটনা গত ২২ আগস্টের। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুমুশানে গভর্নরশিপ ও কেলকিট পৌরসভার যৌথ উদ্যোগে বিশাল একটি হাঁড়িতে এ রান্নার আয়োজন করা হয়। এ আয়োজনে মূলত রান্না করা হয়েছিল স্থানীয় বিশেষ পদ ‘কেলকিট শেকের ফাসুলিয়েসি’।

এটি শিমের বীজ দিয়ে তৈরি একটি চমৎকার স্বাদের খাবার।তবে রেকর্ডটি দখল করা সহজ ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর