advertisement
advertisement

আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি

রাকুল প্রীত সিং

advertisement

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং, তাঁর শ্বশুর ও প্রযোজক ভাসু ভগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সঙ্গে যুক্ত ১২টি স্থানে তল্লাশি চালাচ্ছে ভারতের আয়কর দপ্তর। আজ সোমবার মুম্বাইয়ে এসব স্থানে অভিযান শুরু হয়েছে। আর্থিক অনিয়মের সন্দেহে এই তল্লাশি চালানো হচ্ছে।আয়কর দপ্তরের কর্মকর্তাদের সন্দেহ, চলচ্চিত্রে অর্থায়নের নামে বিদেশে টাকা পাঠানো হয়ে থাকতে পারে। সেই লেনদেন খতিয়ে দেখতেই এই অভিযান।

বিভিন্ন জায়গায় গিয়ে নথিপত্র ও আর্থিক হিসাব পরীক্ষা করছেন কর্মকর্তারা। বিদেশে টাকা পাঠানোর সঙ্গে সম্পর্কিত কাগজপত্রও দেখা হচ্ছে।বলিউডের রেষারেষি নিয়ে রাকুলতবে রাকুল প্রীত সিং, ভাসু ভগনানি বা প্যানোরামা স্টুডিওসের বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হয়েছে—এমন তথ্য এখনো পাওয়া যায়নি। আয়কর দপ্তরের তদন্ত চলছে।

অভিযানে কী পাওয়া গেছে, সেটিও এখনো জানা যায়নি।রাকুল প্রীত সিংয়ের ভাই আমান প্রীত সিংকে ঘিরে এর আগে একটি মাদক মামলায় আলোচনা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর