আরব সাগরে ইউএসএস জর্জ ওয়াশিংটনের উড্ডয়ন ডেকে একটি যুদ্ধবিমান মেরামত করছেন মার্কিন নৌবাহিনীর সদস্যরা
যুদ্ধ যখন অষ্টম মাসে পড়েছে এবং দুপক্ষ একই সঙ্গে সংঘাত বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল–জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।আরও কয়েক হাজার মার্কিন সেনা এ অঞ্চলে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক মাস আগে এই সেনা মোতায়েন করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ানোর কারণে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে এ যুদ্ধের পক্ষে জনসমর্থন ব্যাপকভাবে কমেছে।মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের অর্থ কী এবং তা ইরান যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রথম সেনা মোতায়েন করা হয় ১৯৫৮ সালের জুলাইয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।