advertisement
advertisement

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেন স্টেশন ২৩-এর সমঝোতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেন স্টেশন ২৩-এর সমঝোতা

advertisement

শিল্প খাতের বাস্তব সমস্যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও থিসিসে কাজের সুযোগ তৈরি করতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ব্রেন স্টেশন ২৩-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান, এফএসটির ডিন অধ্যাপক দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ব্রেন স্টেশন ২৩-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অধ্যাপক মো. আবদুর রহমান ও ব্রেন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস।সমঝোতার আওতায় এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন (আরএজি)সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হবে।

ব্রেন স্টেশন ২৩ তাদের বাস্তব প্রকল্পের বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের গবেষণা ও থিসিসের কাজের জন্য উন্মুক্ত করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর