advertisement
advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে আজ থেকে কার্যকর নতুন ১০ নিয়ম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটে আজ থেকে কার্যকর নতুন ১০ নিয়ম

আইসিসি

advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মের সংযোজন-বিয়োজন নতুন কিছু নয়। প্রায় প্রতিবছরই ছোট-বড় কিছু পরিবর্তন দেখা যায়। এবার যেমন একসঙ্গে কার্যকর হতে যাচ্ছে ১০টি পরিবর্তন-পরিবর্ধন। সময় নষ্ট ঠেকানো, নারী ও জুনিয়র ক্রিকেটের বলের মাপ-ওজন নির্দিষ্ট করা, ফিল্ডিংয়ের কিছু নিয়ম আরও স্পষ্ট করাসহ খেলার গতি বাড়াতে এসব পরিবর্তন এনেছে আইসিসি।১ অক্টোবর বা এরপর শুরু হওয়া সব আন্তর্জাতিক সিরিজে নতুন নিয়মগুলো কার্যকর হবে।

তবে আগেই শুরু হয়ে যাওয়া চলমান সিরিজ চলবে পুরোনো নিয়মেই।পুরুষ ও নারী ক্রিকেটের সব সংস্করণের হালনাগাদ ‘প্লেয়িং কন্ডিশনসে’ এসব পরিবর্তন আনা হয়েছে। আজ থেকেই কার্যকর হওয়া এমসিসির ক্রিকেট আইনের সংশোধনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।১. ব্যাটারের সময় নষ্টে শাস্তিব্যাটসম্যান বা ব্যাটার নির্ধারিত সময়ের মধ্যে পরের বল খেলার জন্য প্রস্তুত না হলে প্রথমবার সতর্ক করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দেওয়া হবে চূড়ান্ত সতর্কতা।

তৃতীয়বার এবং এরপর প্রতিবার অপরাধ করলে ফিল্ডিং দলকে ৫টি পেনাল্টি রান দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর