advertisement
advertisement

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধুসভার তিন বন্ধু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধুসভার তিন বন্ধু

জামিউল হাসান, সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান

advertisement

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৬–এর জন্য মনোনীত হয়েছে প্রথম আলো বন্ধুসভার তিন বন্ধু। তারা হলো সাতক্ষীরা বন্ধুসভার সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭) এবং সিলেট বন্ধুসভার জামিউল হাসান (১৭)।

শিশু সুরক্ষা, অধিকার রক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তারা এ মনোনয়ন পেয়েছে।৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইট নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস–এ ২০২৬ সালের মনোনীত শিশুদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২০২৫ সালেও এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সুদীপ্ত দেবনাথ।সুদীপ্ত ও মুশফিক দুজনই সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

দীর্ঘদিনের এই দুই বন্ধু শিশু অধিকার ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে একসঙ্গে কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর