প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। আইএমডিবি
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বালিকা বধূ’র সেই ‘আনন্দী’কে নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৪ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু আলোড়ন তুলেছিল ভারতের বিনোদন অঙ্গনে। সেই ঘটনার প্রায় ১০ বছর পর গুরুত্বপূর্ণ রায় দিলেন মুম্বাই হাইকোর্ট।
প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলা থেকে তাঁর প্রেমিক, অভিনেতা ও প্রযোজক রাহুল রাজ সিংকে অব্যাহতি দিয়েছেন আদালত। গত বুধবার দেওয়া এই রায়ে দীর্ঘদিন ধরে চলা মামলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। ২০১৬ সালের ১ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁও পশ্চিমের ভাড়া বাসা থেকে প্রত্যুষার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখা হয়।
এরপর তাঁর প্রেমিক রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে।প্রত্যুষার মা–বাবার অভিযোগ ছিল, রাহুল তাঁদের মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।